
সৎকার না করে বরফ চাপা দিয়ে ঘরের মধ্যেই মৃত ছেলেকে আগলে বাবা। মানিকচকের বেসরকারি স্কুলের হোস্টেলে অষ্টম শ্রেণীর ছাত্র শ্রীকান্ত মন্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
রহস্যজনক মৃত্যুর ঘটনায় তিন দিন অতিক্রম হলেও এখনো পর্যন্ত সৎকার্য হলো না মৃতদেহর। বাড়িতেই বরফ দিয়ে দেহকে সংরক্ষণ করে রাখা হয়েছে। দোষিদের গ্রেফতার না হওয়া পর্যন্ত সৎকার করা হবে নে,এমনই দাবি।মৃতের বাবা প্রেম কুমার মন্ডল ও পরিবারের অন্যান্য সদস্যদের দাবি সঠিক ময়না তদন্তের রিপোর্ট এবং দোষীকে গ্রেপ্তার না করা পর্যন্ত দেহ সৎকার্য হবে না। ময়না তদন্তের রিপোর্টে কোনরকম গাফিলতি হলে আবার ময়না তদন্ত করতে হবে বলে দাবী।
মৃতের বাবা প্রেম কুমার মন্ডল শুক্রবার রাতেই মানিকচক থানায় লিখিত অভিযোগ করেছেন ওই স্কুলের মালিক সাজির হোসেনের বিরুদ্ধে।যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
