গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National ঝুলছে বাবা-মায়ের দেহ, পাশের ঘরে ২ পুত্র

    ঝুলছে বাবা-মায়ের দেহ, পাশের ঘরে ২ পুত্র

    0
    1670
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    একই পরিবারের চার সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চেন্নাইতে। বৃহস্পতিবার সকালে চেন্নাইয়ের অন্না নগরের বাসিন্দা বালামুরগান পেশায় চিকিৎসক। তাঁর স্ত্রী সুমথি আইনজীবী। তাঁদের এক পুত্র যশবন্ত কুমার নিট পরীক্ষার্থী এবং অপর জন লিঙ্গেশ একাদশ শ্রেণির ছাত্র। চার জনকেই একই বাড়িতে আলাদা আলাদা ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
    পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ওই চিকিৎসকের গাড়ির চালক প্রতি দিনের মতো মৃতের বাড়ি যান। কিন্তু বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বার বার ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ মেলেনি। তখনই সন্দেহ হয় ওই চালকের। তিনি থানায় গিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, চার জনই আত্মহত্যা করেছেন। যদিও ঘরের মধ্যেও কোনও সুইসাইড নোট মেলেনি।