গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata সন্দীপ-অভিজিতের জামিনে হতাশ বাবা-মা, ফের হুঁশিয়ারি জুনিয়রদের

    সন্দীপ-অভিজিতের জামিনে হতাশ বাবা-মা, ফের হুঁশিয়ারি জুনিয়রদের

    0
    146
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আর জি করে ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিনে চড়ান্ত হতাশ নির্যাতিতার বাবা-মা। তদন্ত যে ঠিকমত হয়নি তা আগেই প্রমাণ পাওয়া গিয়েছিল।
    এমনটাই দাবি করেছেন নির্যাতিতার বাবা। তিনি বলেছেন সিবিআই আগেই জানিয়েছিল সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ৯০ দিনের মধ্যে যা করার করতে হবে। ৩ মাস পর এখন বোঝা যাচ্ছে তদন্তই ঠিকমত করেনি সিবিআই। আক্ষেপ করে বলেছেন আদালত ছাড়া আর কোনও রাস্তা তো খোলা নেই। অন্যদিকে নির্যাতিতার মা বলেছেন সিবিআই ৯০ দিনের মধ্যে চার্জশিট দেয়নি তাই জামিন হয়ে গিয়েছে। সিবিআইয়ের তদন্তে তিনি চড়ান্ত হতাশ। এদিকে সন্দীপ ঘোষ, অভিজিত মণ্ডল জামিন পেতে ক্ষোভে ফেটে পড়েছেন জুনিয়র ডাক্তাররা। প্রয়োজনে ফের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অনিকেত মাহাতরা। তিনি বলেছেন ব্যর্থতার দায় দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআইকে নিতে হবে। সাধারণ মানুষের আবেগকে মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে।
    রাতেই আর জি কর মেডিক্যালে মিছিল করেছেন জুনিয়র ডাক্তাররা। অন্যদিকে চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরাম শনিবার সিবিআই দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছেন।