
সিবিআই তদন্ত তাঁরা চাননি। ১৮ জানুয়ারি শিয়ালদহ কোর্টে আর জি কর রায় ঘোষণা নিয়ে এমনই প্রতিক্রিয়া নির্যাতিতার বাবা-মায়ের।
তাঁরা জানিয়েছেন সিবিআই তদন্তে সন্তুষ্ট নয় বলেই হাইকোর্টে ফের তদন্তের দাবি জানিয়ে মামলা করেছেন। নির্যাতিতার বাবা মা জানিয়েছেন সঞ্জয় রায় দোষী কিন্তু একার পক্ষে মেরে ফেলা সম্ভব নয়। হাসপাতালের আরও কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত বলেই মনে করেন তাঁরা। আর জি করের ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেফতার করে দাবি করে একাই ধর্ষণ ও খুনের ঘটনা ঘটিয়েছে। সিবিআইও চার্জশিটে সঞ্জয় রায় একাই ধর্ষণ ও খুনের ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে। কিন্তু পুলিশ এবং সিবিআইয়ের তদন্ত সন্তুষ্ট নন নির্যাতিতার বাবা মা। এখনও তাঁরা নিরপেক্ষ তদন্তের দাবিতে অপেক্ষায় রয়েছে। একাধিক পয়েন্ট তুলে ধরে তাঁদের অসন্তোষের কথা জানিয়েছেন। এদিকে আর জি করের রায়দানের দিন ঘোষণার মধ্যেই পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেছেন তাঁরা। রায়দানের দিন ঘোষণা হলেও তাতে আগ্রহ নেই চিকিৎসকদের। উল্টে সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদেরও দাবি সিবিআই ঠিকমত তদন্ত করেনি।
সঞ্জয় রায়ের একার পক্ষে অভয়াকে মেরে ফেলা সম্ভব নয়। সন্দীপ ঘোষের জামিন, ৪ জনের ডিএনএ মেলা সহ বেশকিছু তথ্য তুলে ধরে সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসক অনিকেত মাহাতরা।
