ইনস্টাগ্রামে ‘ক্ষতিকর’ সার্চে খবর পাবে মা-বাবা

0
66
ছবি সৌজন্যে : এক্স

টিনএজারদের অনলাইন সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে সোশ্যাল মিডিয়া,ইনস্টাগ্রাম। প্ল্যাটফর্মটিতে টিনএজারদের মা-বাবা বা অভিভাবকদের জন্য নতুন এক সতর্কবার্তা যোগ করছে কোম্পানিটি। 

কোনো টিনএজার যদি অল্প সময়ের মধ্যে বারবার নিজের জীবনাসানের চেষ্টা বা ক্ষতি সংক্রান্ত বিষয় নিয়ে সার্চ করে তবে ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে তাদের অভিভাবকদের তা জানিয়ে দেবে।এ নোটিফিকেশন পাওয়ার পর মা-বাবারা চাইলে তাদের সন্তানদের সঙ্গে এসব সংবেদনশীল বিষয়ে কীভাবে কথা বলতে হয়, সে সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যেরও সাহায্য নিতে পারবেন।আগামী সপ্তাহ থেকে আমেরিকা,ব্রিটেন,অস্ট্রেলিয়া ও কানাডায় এ সুবিধাটি চালু হবে এবং পরবর্তীতে অন্যান্য অঞ্চলেও যোগ হবে।এক ব্লগ পোস্টে ইনস্টাগ্রাম বলেছে,আমরা নির্দিষ্ট একটি সীমা নির্ধারণ করেছি, যার জন্য অল্প সময়ের মধ্যে কয়েকবার সার্চ করা প্রয়োজন। তবে আমরা বিষয়টিকে সতর্কতার সঙ্গেই দেখছি। যার মানে, অনেক সময় হয়ত বড় কোনো উদ্বেগের কারণ না থাকলেও আমরা অভিভাবকদের নোটিফিকেশন পাঠাতে পারি।ইনস্টাগ্রাম আবারও স্পষ্ট করে বলেছে, তাদের বর্তমান নীতি অনুসারে, টিনএজাররা আত্মহত্যা বা নিজের ক্ষতি সংক্রান্ত কোনো বিষয় সার্চ করলে তার ফলাফল ব্লক বা বন্ধ করে দেওয়া হয় এবং এ ধরনের কোনো কনটেন্ট তাদের দেখানো হয় না।

প্লাটফর্মটি আরও বলেছে,তাদের বিভিন্ন এআই টুলের জন্যও মা-বাবাদের এমন সতর্কবার্তা পাঠানোর ফিচার তৈরির কাজ চলছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য বছরের শেষদিকে পাওয়া যেতে পারে।