
বলিউডের অন্যতম সেরা কমেডি ফ্র্যাঞ্চিইজি হেরা ফেরি’র তৃতীয় কিস্তি থেকে নিজেকে সরিয়ে নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেন জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল। এ ঘটনার পর অক্ষয় কুমার মামলা করে বসেন তার প্রিয় বন্ধু পরেশের নামে। যা নিয়ে জল কম ঘোলা হয়নি।
তবে এমন সিদ্ধান্তের কয়েক সপ্তাহ পর আবারও ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসার ঘোষণা করেছেন পরেশ রাওয়াল।হিমাংশু মেহতার একটি পডকাস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।বলেছেন,সব ঝামেলা এখন অতীত। সম্প্রতি সাক্ষাৎকারে পরেশ রাওয়াল জানিয়েছেন,সব সমস্যার সমাধান হয়ে গেছে।এখন সিনেমাটি নিয়ে তাঁদের মধ্যে কোনো জটিলতা নেই।তিনি আরও বলেছেন, যে কাজ মানুষ এত ভালোবাসে, সেটা নিয়ে বাড়তি যত্ন নেওয়া জরুরি। দর্শক তাঁদের প্রতি বিশ্বাস রাখেন বলেই দায়বদ্ধতা থেকেও ভালো কিছু উপহার দিতে হয়।একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, হেরা ফেরি থ্রি-তে তিনি আগের পরিকল্পনা অনুযায়ীই থাকছেন। পরেশ বলেছেন, প্রিয়দর্শন, অক্ষয়, সুনীলেরা তাঁর বহুদিনের বন্ধু।সবাই মিলে একটা ভালো সিনেমা বানাতে চান, যা আবার দর্শককে হাসাবে, আনন্দ দেবে।পরেশে রাওয়ালের এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ফ্যানদের মধ্যে। অনেকেই বলছেন, বাবু ভাইয়া চরিত্রে পরেশকে ছাড়া হেরা ফেরি কল্পনাই করা যেত না। পরেশের ফেরা ফ্যানদের জন্যও বছরের সেরা উপহার বলেই মন্তব্য করছেন ফ্যান ফলোয়াররা। প্রায় ১৯ বছর পর হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন সবাই।
