
দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরে সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ করা গেছে।
সেই উচ্ছ্বাসের প্রতিফলন দেখা যাচ্ছে শোবিজ অঙ্গনেও।সোশ্যাল মিডিয়ায় একাধিক ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমানের বক্তব্যের প্রশংসা করতে দেখা গেছে বিভিন্ন অঙ্গনের মানুষকে। এবার সেই তালিকায় যুক্ত হলেন আলোচিত নায়িকা পরীমনি।এক ফেসবুক স্ট্যাটাসে পরীমনি জানিয়েছেন, তারেক রহমানের বক্তব্যের একটি লাইন তার মনে গভীরভাবে নাড়া দিয়েছে।পুরো বক্তব্যে চারদিকে এক ধরনের মুগ্ধতা ছড়িয়ে পড়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।পরীমনি লিখেছেন, আজ এ দেশের মানুষ চায়…,যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধল। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।
সেই বক্তব্যে তারেক রহমান বলেছেন, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়।








