‘পরীক্ষা পে চর্চা’, মোদীর পরামর্শ নিতে একত্রিত ভারত

0
118
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পরীক্ষা ভয়কে কাটাতেই প্রতিবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশেষ উদ্যোগ গ্রহণ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। নাম পরীক্ষা পে চর্চা।
পরীক্ষার চাপ কীভাবে মোকাবিলা করা যায় এবং পরীক্ষাকে ভয় পাওয়ার বদলে কীভাবে সেটিকে একটি উৎসব হিসাবে দেখা যায় — এই নিয়েই প্রতি বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে। চলতি বছর নরেন্দ্র মোদীর পরামর্শ নিতে একত্রিত হয়েছিল গোটা ভারত। দেশের উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম — সমগ্র প্রান্ত থেকেই ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা যোগ দিয়েছিল এই অনুষ্ঠানে। দেন পরামর্শ।
চলতি বছরের পরীক্ষা পে চর্চা এখনই ভেঙে দিয়েছে সব রেকর্ড। শিক্ষামন্ত্রক সূত্রে খবর, এই বছর পরীক্ষা পে চর্চার গোটা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মোট ৬.৭৬ কোটি মানুষ।