১২টা বিয়ে করতে চান পরীমনি 

0
277
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বাংলাদেশের নায়িকা পরীমনি আর সমালোচনা যেন খুবই ওতপ্রোতভাবে জড়িত। কারণ ঢাকার নায়িকা যা-ই করেন না কেন, তা নিয়েই শুরু হয় আলোচনা-সমালোচনা।

এদিকে এক দশকের ক্যারিয়ারে তাকে নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও সেসব সমালোচনা একদমই গায়ে মাখেন না তিনি। কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি সমালোচনার মুখে পড়তে দেখা যায় তাকে।প্রায়ই উঠে আসেন খবরের শিরোনামে। তবে সব ধাক্কা সামলেও ওঠেন। সম্প্রতি ক্যারিয়ার, ব্যক্তিগত, প্রেম ও বিয়ে নিয়ে নানা প্রশ্নের সোজাসাপ্টা জবাব দিয়েছেন পরীমনি। কথোপকথনের এক পর্যায়ে পরীমনিকে প্রশ্ন করা হয়, আপনি কতবার বিয়ে করতে চান? উত্তরে পরীমনি বলেছেন, তাঁর আসলে ১২টা বিয়ে করার ইচ্ছা আছে। ছোটবেলা থেকে তিনি মজা করে বলতেন, এক ডজন বিয়ে করবেন। আসলে রিউমারটা এভাবে এস্টাবলিশ হবে,সেটা তিনি বোঝেন নি। তাহলে পরীমনি কোনোদিনই বলতেন না।উল্লেখ্য অভিনয়ে ক্যারিয়ার শুরুর আগে দূরসম্পর্কের ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরীমনি,এমন গুঞ্জন ছড়িয়েছিল গত বছরের নভেম্বরে, এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর। ইসমাইলের সঙ্গে পরীমনির ছবিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। ইসমাইলের প্রসঙ্গে প্রশ্ন উঠতেই অকপটে স্বীকার করে পরীমনি বলেছেন, ইসমাইল তাঁর সৎস্বামী ছিল। এদিকে সাম্প্রতিক সময়ে গায়ক শেখ সাদীর সঙ্গেও নাম জড়িয়েছে পরীমনির। দুজনকে নিয়ে গসিপ এখনো চলছে ঢাকার শোবিজ অঙ্গনে।

তবে শেখ সাদী প্রসঙ্গে পরীমনির জবাব, না, শেখ সাদী তাঁর ছোট ভাই। ভাইয়ের মতোই সাদী তাঁর খুব কাছের।