পরীমনির নতুন প্রেমের খবর

0
153
Parimani's new love news
Parimani's new love news

বাংলাদেশের সিনে ষ্টার শরীফুল রাজের জন্মদিন। বেশ কয়েকটি সিনেমা করে এসেছেন আলোচনায়।

তার চেয়েও বেশি আলোচনা হয়েছে আরেক সিনে ষ্টার,পরীমনির স্বামী হিসেবে। যদিও বছর দুয়েক চলা সেই দাম্পত্য সম্পর্কে নেই আর তিনি।বছর খানেক আগেই সেই সম্পর্কের ইতি টেনেছেন দুজন।তবে তাদের সর্ম্পকের সুঁতো হিসেবে রয়ে গেছে সন্তান পূন্য।সেই সন্তানকে নিয়েই পরীমনির দিন কাটে। তাকে ঘিরেই যত পোস্ট সোশ্যাল মিডিয়ায়।ক দিন আগে ভোর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন,হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি। সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ও বাটারফ্লাই ইমোজি।ওই ভিডিওতে দেখা গিয়েছে,চলন্ত গাড়িতে কারও হাতের ওপর হাত রেখেছেন পরীমণি।যদিও নায়িকার পাশে থাকা পুরুষটির চেহারা প্রকাশ করেননি তিনি।প্রাক্তন স্বামীর জন্মদিনে নিজের প্রেমের ঘটনা প্রকাশ্যে এনেছেন নায়িকা পরীমনি। তবে নতুন করে কার প্রেমে পড়েছেন তা জানা যায়নি। ভিডিওটি দেখার পর থেকেই ভীষণ উচ্ছ্বসিত পরীমণির ফ্যান ফলোয়াররা। প্রিয় নায়িকার জীবনে নতুন কারও আবির্ভাব যেন খুব স্বাভাবিকভাবেই নিয়েছেন তারা।নেতিবাচক মন্তব্যও ভিড় করেছে পরীমণির কমন্টেসবক্সে।কারণ, বছরজুড়েই নানা সাক্ষাৎকারে নায়িকার মুখে শোনা গিয়েছে,নতুন কারও সঙ্গে সম্পর্কে জড়ানো তার পক্ষে সম্ভব না। দাম্পত্য জীবনে যে কষ্ট সহ্য করেছেন, যে খারাপ সময় পেরিয়ে এসেছেন সেই কাঁটা রাস্তায় আর পা ফেলবেন না তিনি। আর কোনো সম্পর্কের মায়ায় নিজেকে জড়াতে চান না পরীমণি।তবে নিজের বলা কথায় রাখতে পারলেন না।

নতুন সম্পর্কের বিষয়টি সামনে এনেছেন। তবে শেষতক কতদিন টেকে সেই সম্পর্ক সেটা নিয়েই চিন্তিত্ব নেটিজেনরা।

ছবি  সৌজন্যে :ফেসবুক