গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home Newsdesk অলিম্পিকে মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স

    অলিম্পিকে মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স

    0
    403
    Argentina France face off in the Olympics 1
    Argentina France face off in the Olympics 1

    আরো একটি আর্জেন্টিনা-ফ্রান্স দ্বৈরথ দেখার সুযোগ পাচ্ছে ফুটবল বিশ্ব। এবার যদিও দল দুটো জাতীয় দল নয়, কিন্তু অলিম্পিকের ঐতিহ্য বিবেচনায় এই ম্যাচটিও হয়ে উঠেছে মর্যাদার।

     অলিম্পিক সোনা জয়ের পথে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্বাগতিক ফ্রান্স।গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ-এ’র শীর্ষ দল হিসেবে শেষ আটের টিকিট পেয়েছে ফরাসিরা।এর আগে দিনের শুরুতে লিঁওতে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে মরক্কোর পর গ্রুপ-বি’র দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্টিনা।মার্সেইতে স্বাগতিক ফ্রান্সের হয়ে স্কোরশিটে নাম লিখিয়েছেন জিন-ফিলিপ মাতেতা, ডিসায়ার ডুয়ে ও আরনাড কালিমুয়েন্ডো।তিন ম্যাচে ১০০ ভাগ জয় নিয়ে ফ্রান্স শেষ আটে উঠেছে। এই তিন ম্যাচে তারা কোন গোল হজম করেনি।এছাড়া আরেরক ম্যাচে কেভিন পারেডেসের জোড়া গোলে গিনিকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ রানার্স-আপ হিসেবে পরের রাউন্ডে উঠেছে আমেরিকা।আগামী শুক্রবার বর্দুতে দুবারের সোনা জয়ী আর্জেন্টিনার মোকাবেলা করবে থিয়েরি অঁরির ফ্রান্স।লিঁওতে ৪৭ মিনিটে থিয়াগো আলমাডার দুর্দান্ত স্ট্রাইকে আর্জেন্টিনা এগিয়ে যায়। বদলি খেলোয়াড় ক্লডিও এচেভেরি ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুন করেন।