গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk ক্ষমা চেয়ে অবসর ঘোষণা কুস্তিগির বিনেশ ফোগতের

    ক্ষমা চেয়ে অবসর ঘোষণা কুস্তিগির বিনেশ ফোগতের

    0
    116
    khoma cheye obosor ghosona VINESH PHOGAT er
    khoma cheye obosor ghosona VINESH PHOGAT er
    প্যারিসে হৃদয়ভঙ্গের যন্ত্রণা নিয়ে কুস্তিকে বিদায় জানিয়েছেন কুস্তিগীর ভিনেশ ফোগত। নিজের সোশ্যাল মিডিয়ায় অবসর ঘোষণার কথা জানিয়ে তিনি বলেছেন, কুস্তির কাছে তিনি হেরে গিয়েছেন।
    মাযে কাছে ক্ষমা চেয়ে তিনি বলেছেন, স্বপ্ন, সাহস সব শেষ হযে গিয়েছে। আর শক্তি বাকি নেই। কুস্তিকে বিদায়। ২০০১-২০২৪-র যাত্রাপথের জন্য তিনি ঋণী থাকবেন। মঙ্গলবার অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি বিভাগে ফাইনালে উঠেছিলেন ভিনেশ। প্যারিস থেকে ভিডিয়ো কলে মাকে জানিয়েছিলেন, সোনা জিতেই ফিরবেন। কিন্তু বুধবার সকালেই ছবিটা বদলে গিয়েছে। ভারতীয় অলিম্পিক্স সংস্থা জানিয়েছে, ১০০ গ্রাম ওজন বেশি হওযায় বাতিল করা হয়েছে ভিনেশকে। পরে জানা গিয়েছে, ২ কেজি ওজন বেড়ে গিয়েছিল তাঁর। ওজন কমাতে সারা রাত পরিশ্রম করেছিলেন। চুল কেটে, শরীর থেকে রক্ত বের করেছিলেন। তারপরেও ১০০ গ্রাম ওজন বেশি হয়ে গিয়েছে। শরীরে জলের ঘাটতি হওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ভিনেশ। হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে।