
পার্ক স্ট্রিট শ্যুটআউটে অবশেষে মূল অভিযুক্ত সোনাকে গ্রেফতার করেছে পুলিশ। মহম্মদ ফইমউদ্দিন ওরফে সোনার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রয়েছে।
এর আগেও গ্রেফতার হয়েছিল সোনা। এবার পার্কস্ট্রিট শ্যুটআউট কাণ্ডে গ্যাংস্টার গব্বর ঘনিষ্ঠ দুষ্কৃতী সোনাকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করেছে লালবাজারের গুন্ডাদমন শাখা। ১৪ জুন বাইক নিয়ে রেষারেষিতে নিয়ে গন্ডগোলের জেরে পার্কস্ট্রিটে গুলি চালানোর ঘটনা ঘটে। তাতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছিল। এই ঘটনায় নাম জড়ায় সোনার। এরপরেই তদন্তে নেমে আগেই ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।
