
বন্ধ হয়ে গেল মালদার পারলালপুর হাইস্কুলের আশ্রয়শিবির। আশ্রয়শিবিরে থাকা সবাইকেই বাড়ি ফেরানো হয়েছে বলে প্রশাসনের দাবি।
মালদা ও জঙ্গিপুর পুলিশের যৌথ উদ্যোগে এসকর্ট করে ঘরছাড়াদের ঘরে ফেরানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর রবিবার ২৩৬ জনকে বাড়ি ফেরানো হয়েছে। ওয়াকফ বিরোধী আন্দোলনের হিংসার জেরে নদী পার করে মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাইস্কুলে আশ্রয় নিয়েছিলেন ধুলিয়ান, সামশেরগঞ্জ সহ একাধিক এলাকার অন্তত ৩৪৫ জন গ্রামবাসী। তাদের মধ্যে পেশ কয়েকজন আগেই বাড়ি ফিরেছিলেন।
এবার ২৩৬ জনকে বাড়ি ফেরানো হয়েছে। এরপরেই বন্ধ করে দেওয়া হয়েছে পারলালপুর হাইস্কুলের আশ্রয়শিবির।






