গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk সংসদে বিশ্বজয়ী ভারতীয় দলকে শুভেচ্ছা

    সংসদে বিশ্বজয়ী ভারতীয় দলকে শুভেচ্ছা

    0
    162
    Congratulations to the world winning Indian team in Parliament
    Congratulations to the world winning Indian team in Parliament

    বিশ্বজয়ী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছে সংসদের দুই কক্ষ। ১৩ বছর পর ফের বিশ্বজয় করেছে ভারত। শনিবার টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে একাধিক রাজনৈতিক নেতা।

    এবার সংসদে অধিবেশন শুরুর আগে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন শাসক-বিরোধী সকলেই। সোমবার কার্যপ্রণালী শুরুর আগেই লোকসভা এবং রাজ্যসভায় রোহিত শর্মাদের শুভেচ্ছা জানানো হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন, মেন ইন ব্লুকে নিয়ে গর্বিত গোটা দেশ।এরপরেই শাসক-বিরোধী নির্বিশেষে লোকসভার সকল সদস্য টেবিল চাপড়ে স্পিকারের মন্তব্যে সমর্থন করেন। একই ছবি ধরা পড়েছে রাজ্যসভাতেও। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় বলেছেন, আরও নতুন উচ্চতায় পৌঁছে যাক ভারতীয় দল, দেশের জন্য আরও সম্মান অর্জন করুক। সেই সঙ্গে অমৃতকালে দেশকে আরও উন্নতি করতে অনুপ্রেরণা জোগাক। টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকাকেও শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি।