শুরুতেই উত্তাল সংসদ, মুলতুবি দু’ কক্ষের অধিবেশন

0
99
ছবি সৌজন্যে : এক্স
বিহারের এসআইআর-সহ বিভিন্ন ইস্যুতে কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদদের তুমুল হইহট্টগোলের কারণে সোমবার শুরুতেই উত্তাল সংসদ। ব্যাপক হইচইয়ের কারণে প্রথমে দুপুর বারোটা পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।
পরে দুপুর ২টো পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে। এদিন বেলা এগারোটা থেকে শুরু হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। তার আগে সংসদ ভবন চত্ত্বরে এসআইআর ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা।
উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। পরে লোকসভার অধিবেশন শুরু হলেও স্লোগান দিতে থাকনে বিরোধীরা। একই চিত্র ছিল রাজ্যসভাতে। তাই বারোটার পর সংসদে অধিবেশন বসলেও তা ২টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে।