
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, সংসদ কারও ব্যক্তিগত ড্রয়িং রুম নয়।
তিনি বলেছেন, সংসদের কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট কিছু নিয়মকানুন রয়েছে এবং এগুলো কোনও ব্যক্তির ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর হতে পারে না। একযোগে রাহুল, প্রিয়াঙ্কাকে আক্রমণ করে বলেছেন, সংসদের আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছে বিরোধীরা, কারণ তারা পাকিস্তানকে সমর্থন করতে বেশি আগ্রহী।
তারা বিরোধী শক্তিকে সাহায্য করতে বেশি আগ্রহী। এ কারণেই তারা সংসদে দায়িত্বে সঙ্গে কথা বলতে চায় না। তারা যেকোনও বিষয়ে আলোচনা করতে পারে, তার জবাব দেওয়া হবে।






