২১ জুলাই থেকে সংসদের অধিবেশন

0
14
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

২১ জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। গত দু’ মাসে ভারতের জাতীয় রাজনীতির সমীকরণ অনেকটাই বদলে গেছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেস ভেঙে ২০ জন সাংসদ এন সি পি আই নামে একটি নতুন রাজনৈতিক দলে যোগদান করেছেন, যা জাতীয় রাজনীতিতে বড় আলোড়ন সৃষ্টি করেছে।

এই নতুন দলটি ইতিমধ্যেই সংসদে শাসকদল এনডিএ-কে সমর্থন জানানোর কথা ঘোষণা করেছে। এর পাশাপাশি রাজ্যসভাতেও বিজেপির শক্তি বৃদ্ধি পাচ্ছে।এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মাঝেই বর্ষাকালীন অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র।

রাজনৈতিক মহলে বহুল আলোচিত মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল এবং ডিলিমিটেশন বা নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ বিলটি অবশ্য সরকারের এই তালিকায় স্থান পায়নি। তবে সংসদীয় সূত্রের খবর, সম্ভাব্য লেজিসলেটিভ শিডিউল বা, এই সূচির তালিকাটি একেবারেই চূড়ান্ত বা পূর্ণাঙ্গ নয়। ফলে অধিবেশন চলাকালীন সরকার চাইলে যেকোনও সময় নতুন বিল বা বিষয় উত্থাপন করার পথ খোলা রাখছে।