
পশ্চিমবঙ্গ-ওড়িশার জন্য কবচ প্রকল্পের কত বরাদ্দ রেলমন্ত্রক। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
সংসদে লিখিত প্রশ্নে রেলমন্ত্রকের কাছে ডায়মন্ডহারবারের সাংসদ জানতে চান, রেল সুরক্ষার জন্য তৈরি ২০২১ -২২ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষে কবচ প্রযুক্তি চালু করতে কত টাকা বরাদ্দ করা হয়েছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ ও ওড়িশার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি এখনও পর্যন্ত কত শতাংশ রুটে এই সিস্টেম চালু হয়েছে।তবে জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, রেলের যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কবচ প্রকল্পের জন্য ১ হাজার ৫৪৭ কোটি টাকা খরচ করা হয়েছে। চলতি আর্থিক বছরে ১ হাজার ১১২ কোটি টাকার বরাদ্দও করা হয়েছে।তবে গত তিনটি আর্থিক বছরের কোনটিতে মোট কত টাকা খরচ করা হয়েছে সেটা ভেঙে বলেননি।
পশ্চিমবঙ্গ এবং ওড়িশার জন্য কবচ প্রকল্পের বরাদ্দের বিষয়েও কোনও উত্তর দেননি রেলমন্ত্রী। রেলমন্ত্রীর এই আচরণের তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস।
