গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home National ফেব্রুয়ারির মধ্যে পার্থ-র জামিন

    ফেব্রুয়ারির মধ্যে পার্থ-র জামিন

    0
    122
    ছবি সৌজন্যে :সংগৃহীত

    ইডির মামলায় শর্তসাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেতে পারেন পার্থ চট্টোপাধ্যায়। আদালত নির্দেশ দিয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে জেলমুক্ত করতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। ডিসেম্বরের মধ্যেই চার্জ গঠন করতে হবে ইডিকে।

    জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে এই মামলার সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট। পার্থ চট্টোপাধ্যায়কে ট্রায়াল কোর্টের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। ১ ফেব্রুয়ারির আগে যদি চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান গ্রহণ হয়ে যায়, তবে তার আগেও জামিন পেতে পারেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের মামলাটি এখনও রয়েছে। সেই মামলা নিম্ন আদালতে বিচারাধীন। এখনও তাতে জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায়। পার্থের জামিন মামলার শুনানি সুপ্রিম কোর্টে গত ৪ ডিসেম্বর শেষ হয়ে গিয়েছিল। রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারপতিরা। ওই দিন পার্থের মামলায় সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল, তিনি যদি সত্যিই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন, তবে এত সহজে জামিন পেতে পারেন না। নিয়োগ মামলায় তিনি ডামি সামনে রেখে দুর্নীতি করেছিলেন বলেও আশঙ্কা প্রকাশ করেছিল শীর্ষ আদালত।

    তবে শেষ পর্যন্ত শীর্ষ আদালত থেকে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। জামিনে থাকাকালীন তিনি কোনো সরকারি পদে থাকতে পারবেন না বলে জানিয়েছে শীর্ষ আদালত।