গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata ভোটের জন্য প্রতিশ্রুতি, অগ্নিকাণ্ডে পার্থ-ব্রাত্য-র ‘কুম্ভমেলা প্রশ্ন

    ভোটের জন্য প্রতিশ্রুতি, অগ্নিকাণ্ডে পার্থ-ব্রাত্য-র ‘কুম্ভমেলা প্রশ্ন

    0
    37
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    কুম্ভমেলায় কত মানুষ মারা গিয়েছিল। গতবছর গুজরাটেরও ২১ জনের মৃত্যু হয়েছিল। আনন্দপুর অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর ক্ষতিপূরণ ঘোষণা এবং অমিত শাহ প্রশ্ন তুলতেই পাল্টা আক্রমণ করেছেন ব্রাত্য বসু, পার্থ ভৌমিকরা।

    আনন্দপুর অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রী মৃতদের পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাত্য বসু, পার্থ ভৌমিকরা। তাঁদের বক্তব্য প্রতিশ্রুতি মত পরিবারগুলো টাকা পাবে কি। কারণ কুম্ভমেলায় মৃত্যুর পরেও ঠিক এভাবেই ক্ষতিপূরণের প্রতিশ্রুতির ঘোষণা হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি। তাঁদের দাবি আসলে ভোেট এসেছে বলেই বাংলার কথা মনে পড়েছে। তাদের আরও দাবি ২০২৫-এ গুজরাটেও গুদামে আগুন লেগে ২১ জনের মৃত্যু হয়েছিল। সেখানেও কেন্দ্র, রাজ্য যৌথভাবে ক্ষতিপূরণের ঘোষণা করেছিল। কিন্তু সেই ক্ষতিপূরণ এখনও পায়নি মৃতদের পরিবার।

    একই ঘটনা ঘটেছে রাজস্থানের জলসলমীরেও। ভোটকে মাথায় রেখেই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আর ভোট পেরলেই সবটাই ধোঁকা হয়ে যাবে। এটাই বিজেপি।