ফের অসুস্থ পার্থ, পেসমেকারে সমস্যা কাকুর

0
123
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হয়ে ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দেওয়ায় আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। এই অবস্থায় জেলের মধ্যে ফের অসুস্থ হয়ে পড়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
মঙ্গলবার প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ বিচারককে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংক্রান্ত রিপোর্ট পাঠায়। তাতেই উল্লেখ রয়েছে। শুধু পার্থ চট্টোপাধ্যায়ই নন, সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু-র বুকে পেসমেকারের সমস্যা দেখা দিয়েছে। ১৬ তারিখ থেকে তিনি হাসপাতালে ভর্তি। আদালতে তাঁর আইনজীবী কালীঘাটের কাকুর অসুস্থতার কথা জানিয়েছেন। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কুলন্ত ঘোষ পুরী যেতে চেয়ে মঙ্গলবার আদালতে আবেদন করেছেন। আদালত শর্তসাপেক্ষে অনুমতি দেয়েছে। বিচারক জানিয়েছেন পুরী গেলেও নিয়মিত তদন্তকারী অফিসারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে তাঁকে। অন্যদিকে নিয়োগ মামলায় নাম জড়িয়েছে অরুণেরও। সিবিআইয়ের দাবি প্রাথমিক শিক্ষক থেকে এসএসসি বা বিভিন্ন সরকারি চাকরির নামে প্রার্থীদের থেকে টাকা তোলা হয়েছে। ওই টাকা তোলার কাজে একাধিক কাজে নাম জড়িয়েছে কুন্তল এবং অরুণদের। ২৫ এপ্রিল তাঁকে আদালতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এরইমধ্যে শনিবার কলকাতা নগর দায়রা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য-র গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। জামাই কল্যাণময় ভট্টাচার্য জেলবন্দি শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন।