ইডি-কে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদের আর্জি পার্থ-র

0
69
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বাড়িতে এসে জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়ে এবার ইডি-কে চিঠি দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে একাধিক বার ইডি-র নোটিস যাওয়ার পরেও, সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি তিনি।

ইডি সূত্রে খবর, প্রতিবারই পার্থ চট্টোপাধ্যায় তাঁর আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে জানিয়েছেন, অসুস্থ থাকায় তিনি তলবে হাজির হতে অপারগ। ইডি সূত্রে খবর, যদিও প্রাক্তন শিক্ষামন্ত্রীর এই আবেদনে আমল না দিয়ে তাঁকে ফের পাঠানো হচ্ছে হাজিরার নোটিস। নিয়োগ দুর্নীতির অভিযোগে তিন বছর জেল খেটে, সদ্য় জামিনে মুক্তি পেয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়। বিধানসভা ভোটের আগে, নিজের নির্বাচনী কেন্দ্র, বেহালা পশ্চিমে জনসংযোগেও দেখা গেছে তাঁকে। তার মধ্য়েই দিনকয়েক আগে পার্থ চট্টোপাধ্য়ায়কে ফের ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সঙ্গে তলব করা হয় তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়কেও। দিনকয়েক আগে এসএসসি দুর্নীতি মামলায় ইডি-র দ্বিতীয় নোটিসে হাজিরা দেন অর্পিতা মুখোপাধ্যায়।

সকালে নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। সেদিন ইডি অফিসে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নে মুখ খোলেননি অর্পিতা মুখোপাধ্যায়।