
প্রায় সাড়ে ৩ বছর পর জেলে কাটিয়ে বাড়ি ফিরেই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের জনগণের উদ্দেশে চিঠি দিড়েখেন পার্থ চট্টোপাধ্যায়। নিজের বিধানসভা কেন্দ্রের মানুষের সঙ্গে সম্পর্ক মেরামত করতে উদ্যোগী হয়েছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়ের তরফে লেখা ওই চিঠিতে তিনি জানতে চেয়েছেন চাকরি দেওয়ার বদলে কার কাছ থেকে টাকা নিয়েছেন। তাঁর নাম করে কেউ টাকা নিয়েছে কিনা জানাতে অনুরোধ করেছেন।
প্রাক্তন মন্ত্রীর আক্ষেপ তাঁর সততার ছবিকে যারা কালিমালিপ্ত করার চেষ্টা করল, তাদের ছেড়ে দেওয়া সামাজিক অপরাধ। রাজ্যের শিক্ষা দুর্নীতিতে নাম জড়িয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। অভিযোগ ওঠে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়েছেন। শেষে তিনি বলেছেন বেহালাবাসীর আশীর্বাদেই ৫ বার জয় পেয়েছেন। মিথ্যে অপবাদে তাঁর সম্মান ভুলুন্ঠিত হয়েছে। তাঁর ছবিকে বেহালাবাসীকেই উদ্ধার করতে বলেছেন। ২০২২-র ২৩ জুলাই এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে জেলবন্দি থাকার নিজের বিধানসভা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ ছিল না তাঁর।
তবে মঙ্গলবার জেল থেকে মুক্তির পর বাড়ি ফিরে নিজের বিধানসভা কেন্দ্রের মানুষের সঙ্গে সম্পর্ক মেরামতের উদ্যোগী হয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় একা এই দুর্নীতির সঙ্গে জড়িত নয়। দাবি করেছেন সুকান্ত মজুমদার। কালীঘাটের কাকু অডিও রেকর্ড সবথেকে বড় প্রমাণ।
