গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata পার্থ-মুকুল চাপ দিতেন বেআইনি নিয়োগে, দাবি প্রাক্তন চেয়ারম্যানের

    পার্থ-মুকুল চাপ দিতেন বেআইনি নিয়োগে, দাবি প্রাক্তন চেয়ারম্যানের

    0
    81
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পার্থ চট্টোপাধ্যায়, মুকুল রায়রা চাপ দিতেন বেআইনি নিয়োগের জন্য। আলিপুরের বিশেষ সিবিআই আদালতে সাক্ষ্য দিতে এসে এমনই দাবি করেছেন প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল।
    ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত তিনি চেয়ারম্যান ছিলেন। ২০১১-র আগে তিনি তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি ছিলেন। ২০১১-য় মুখ্যমন্ত্রী বলেছিলেন বলেই এসএসসির চেয়ারম্যান হয়েছিলেন। শিক্ষা দুর্নীতির নবম-দশম, একাদশ-দ্বাদশ ও গ্রুপ সি মামলার বিচারপ্রক্রিয়া শুক্রবার একসঙ্গে শুরু হয়েছে। সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলকে আদালতে নিয়ে গিয়েছিলেন। প্রায় ২ ঘণ্টা তার সাক্ষ্য নেওয়া হয়। তিনি জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান পদে ২ বছর ৬ মাস ছিলেন। বেআইনিভাবে চাকরি দেওয়ার চাপ দেওয়া হত বলে ছেড়ে দিয়েছেন। পাল্টা পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী প্রশ্ন করেছেন তিনি ২০১৯-এ বিজেপিতে যোগ দিয়েছিলেন।
    তাই তাঁর এই বয়ান বিজেপি বয়ান নয় তো। যদিও তিনি তা খারিজ করে দিয়েছেন।