গ্রাম থেকে শহর
News & Much More

26.1 C
Kolkata
26.1 C
Kolkata
More
    Home Kolkata সিইও-র সামনে টেবিল চাপড়ানোর অভিযোগ পার্থর বিরুদ্ধে

    সিইও-র সামনে টেবিল চাপড়ানোর অভিযোগ পার্থর বিরুদ্ধে

    0
    84
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সিইও মনোজ আগরওয়ালের সামনে টেবিল চাপড়ানোর অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের বিরুদ্ধে। বুধবার সিইও দফতরে সরাসরি সংঘাতে জড়ালেন তৃণমূলের প্রতিনিধিরা।
    সিইও-র অভিযোগ তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক তাঁর সামনে টেবিল বাজিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি পাল্টা প্রশ্ন করেছেন কেন মেজাজ হারাচ্ছেন। ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনে সিইও দফতরে ডেপুটেশন দিতে গিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, পার্থ ভৌমিক সহ তৃণমূলের ৫ প্রতিনিধি। তাঁদের অভিযোগ কমিশনের ইআরও-নেট পোর্টালে যাচাইকৃত আদার ক্যাটেগরির ভোটারদের নাম কেন অনিশ্চিত। কমিশনের গাফিলতিতে হিয়ারিং ডেট ল্যাপসড চিহ্নিত হওয়া ভোটারদের নাম কোনওভাবেই বাদ দেওয়া চলবে না বলে দাবি জানিয়েচেন।
    হুঁশিয়ারি দিয়ে বলেছেন সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে এই ছিনিমিনি বরদাস্ত করবে না তৃণমূল। স্বচ্ছ ভোটার তালিকা না হওয়া পর্যন্ত লড়াই চলবে।