বাংলাদেশে ভোটের পদ্ধতি ঠিক করবে দলগুলো: শফিকুল

0
77
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
পিআর নাকি চলমান পদ্ধতিতে নির্বাচন হবে এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, সরকারের এ বিষয়ে কম কথা বলাই ভালো।
রবিবার ঢাকাতে গবেষণা সংস্থা ইনোভেশন-এর সার্ভের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। নির্বাচনের সার্ভে প্রসঙ্গে প্রেস সচিব বলেছেন, জরিপের পরিসংখ্যানই বলছে সরকারের ওপর জনগণের আস্থা রয়েছে। জরিপে ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চাওয়া মানে সামনের নির্বাচন হবে ইনক্লসিভ নির্বাচন। বাংলাদেশের কারও সাধ্য নেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে।
সবাই ভোট দিতে এলে ভোটটা ভালো হতে বাধ্য। এর আগে, এদিন আসন্ন নির্বাচন ঘিরে সংস্থাটি একটি সার্ভে প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়, দেশের ৫৬ শতাংশ মানুষই এখনও পিআর সিস্টেম সম্পর্কে জানেন না। পিআর পদ্ধতি চান ২১ দশমিক ৮ শতাংশ এবং চান না ২২ দশমিক ২ শতাংশ।