গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International জুলাই-অগস্টে ভোট, ইউনূসকে চাপ বিএনপি-র 

    জুলাই-অগস্টে ভোট, ইউনূসকে চাপ বিএনপি-র 

    0
    136
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    জুলাই-অগস্টের মধ্যেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা সম্ভব। প্রধান উদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপর চাপ বাড়িয়ে জানিয়েছেন বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

     সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণ মঞ্চ স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়াল সভাপতিত্ব করেন ওই বৈঠকে। তারপরেই মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ভোটের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ বাড়িয়েছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি মনে করে, যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গিয়েছে, তাই গভর্ন্যান্সের মোটামুটি একটা স্থিতিশীলতা এসেছে। বুধবার সংস্কার-সংক্রান্ত কমিশনের প্রতিবেদন এসে যাবে। সুতরাং মনে হয় না, নির্বাচন আরও বিলম্বিত করার কোনও কারণ আছে। যত বিলম্ব হচ্ছে, ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কট বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদে ইস্তফা এবং ঢাকা ছেড়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পরে প্রাথমিক ভাবে মুহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে বিএনপির সখ্য ছিল। কিন্তু নির্বাচনের জন্য তাগাদা দিয়ে ক্রমেই জামায়াতে ইসলামীর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন বিএনপি।

    রাজনীতি, অর্থনীতি ও প্রশাসনের সার্বিক সংস্কার কর্মসূচির নাম করে মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারে শামিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ভোট পিছিয়ে দিতে চাইছেন বলেও অভিযোগ তুলেছে খালেদা জিয়ার দল।