গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment ভয়াবহ অভিজ্ঞতার মুখে পার্বতী বাউল 

    ভয়াবহ অভিজ্ঞতার মুখে পার্বতী বাউল 

    0
    350
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আমেরিকায় অনুষ্ঠান করতে গিয়ে বাধার মুখে পড়েছেন বাউলশিল্পী পার্বতী বাউল। সান ফ্রান্সিসকোয় কনসার্ট বাতিল হয়েছে তার।

    ১৮ মে অনুষ্ঠান করার কথা ছিল। সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই হেনস্তার সম্মুখীন হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট দিয়ে অনুষ্ঠান বাতিলের বিষয়টি ফ্যান ফলোয়ারদের মাঝে তুলে ধরেছেন বাউলশিল্পী। এমনকি তাদের পাঁচ বছরের জন্য আমেরিকায় ব্যান করে দেওয়া হয়েছে।তিনি জানিয়েছেন, প্রতিবছরই বাউলের প্রচার ও প্রসারের উদ্দেশে আমেরিকায় যান।কখনোই কোনো খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি। ভীষণই ভালো অভিজ্ঞতা হয়েছিল তার।এখন পার্বতী বলেছেন, এত বছরে প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। কোনো দিন বর্ডারে সমস্যায় পড়েন নি।একেবারে অন্য রকম পরিবেশ ছিল।সবাই নানা ধরনের প্রশ্ন করতে শুরু করে। যাই-ই উত্তর দিচ্ছেন নিজেদের মতো করে বিষয়টির অর্থ বের করছেন তারা। এরপর দ্বিতীয় বার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ১৪ ঘণ্টা আটকে রাখা হয়েছিল পার্বতী বাউলদের। প্রায় সাত থেকে আট ঘণ্টা কোনো জল বা খাবার পর্যন্ত দেওয়া হয়নি।পার্বতীর অভিযোগ, তাদের অনেক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।তারপর কিছু শর্তে রাজি করানোর চেষ্টাও করা হয়।

    শিল্পীদের পক্ষে দ্বিমত পোষণ করলে, টিম-সহ পার্বতীদের আগামী পাঁচ বছরের জন্য আমেরিকায় ব্যান করে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন। পার্বতী বলেছেন, তাঁরা আইনজীবী এবং ওখানে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন বিষয়টির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ব্যবস্থা যদি কিছু করা যায়।