গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home West Medinipur সুরাটে গিয়ে হেনস্থার শিকার পিংলার ১৬ শ্রমিকের

    সুরাটে গিয়ে হেনস্থার শিকার পিংলার ১৬ শ্রমিকের

    0
    215
    ছবি সৌজন্যে : নিজস্ব
    গুজরাটের সুরাটে গিয়ে বাংলাদেশি সন্দেহে পুলিশি হেনস্থার স্বীকার পশ্চিম মেদিনীপুরের পিংলার ১৬ বাসিন্দা। মাত্র ৭ দিন আগে গুজরাটের সুরাটে ফ্লিক কার্টের একটি মেশিন তৈরির কারখানায় কাজে গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার গোবর্ধনপুর ও কেলেয়াড়া এলাকার প্রায় ১৬ জন বাসিন্দা।
    দু’দিন আগেই বাংলাদেশি সন্দেহে তাঁদের বাসায় হঠাৎ করেই পুলিশ গিয়ে তুলে এনে মারধর করে বলে অভিযোগ। বাংলাদেশি দাগিয়ে দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি তাঁদের থানায় নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ তুলেছে এই কয়েকজন। রাজ্যের পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছে, তাঁরা কোনও সমস্যায় পড়লে তাঁদের জন্য হেল্প লাইন নম্বর চালু করে এই রাজ্য।
    সেই নম্বরেই ফোন করে স্বস্তি পেয়েছে ১৬ জন বাসিন্দা। বর্তমানে তাঁরা কোম্পানির অধীনে তাঁদের বাসাতে ঠিক ভাবে আছে৷