গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Top News বানভাসি ঘাটালে কলার ভেলায় প্রাক্তন কাউন্সিলরের স্ত্রীর দেহ 

    বানভাসি ঘাটালে কলার ভেলায় প্রাক্তন কাউন্সিলরের স্ত্রীর দেহ 

    0
    268
    ছবি সৌজন্যে : নিজস্ব
    জলমগ্ন ঘাটালে ভেলায় করে স্মশানে নিয়ে যাওয়া হচ্ছে প্রাক্তন কাউন্সিলরের স্ত্রীর দেহ। মৃত্যুর পরেও পশ্চিম মেদিনীপুরের ঘাটালের জলবন্দি অবস্থার সাক্ষী হয়ে রয়েছে এক মর্মান্তিক ছবি। 
    জানা গেছে, ঘাটাল পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন কানাইলাল চৌধুরি। রবিবার, সকালে তাঁর স্ত্রী মারা যান। বিপাকে পড়ে, ডিঙির পেছনে কলার ভেলায় বেঁধে বেশ কিছুটা পথ যেতে হয় তাদেরকে। গ্রামের এক প্রান্তে রয়েছে শ্মশান। মাঝখানে শুধুই জল আর জল। রাস্তাঘাট সব ডুবে। ফলত, দেহ নিয়ে যাওয়ার একমাত্র উপায় ছিল ভেলা। আত্মীয়স্বজনরা সেই পথেই শ্মশানের উদ্দেশে রওনা দেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই করুণ দৃশ্য। আর সেই ছবি ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা তৃণমূলের দাবি, এই নিয়ে অহেতুক বিরোধিতা করছে বিজেপি। জল জমে থাকলে কলার ভেলায় দেহ নিয়ে যাওয়াই স্বাভাবিক। জলযন্ত্রণার মধ্যে এই করুণ ছবিকে ইস্যু করে রাজ্যের শাসকদলকে আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক শীতল কপাট।  তিনি বলেছেন, ইলেক্ট্রিক চুল্লি তৈরির কাজ আজও সম্পূর্ণ হল না। ঘাটাল পুরসভায় কীসের উন্নয়ন হয়েছে? চেয়ারম্যান কী করেছেন? মাস্টার প্ল্যানের নাম করে কোটি কোটি টাকা লুঠ হচ্ছে। কিন্তু কেন দেহ কলার ভেলায় ভাসিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হল, তা নিয়ে যুক্তি খাঁড়া করেছেন ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতি।  তিনি বলেছেন, “আত্মীয়রা নৌকয় করে নিয়ে গিয়েছেন। সেখানে  স্বাভাবিক রীতি অনুযায়ী কিংবা রেওয়াজ অনুযায়ী কলার ভেলাতে করে দেহ ভাসিয়ে নিয়ে যাওয়া হয়েছে।তীব্র বর্ষায় প্রতি বছর ঘাটালের এই জলবন্দি দশা যেন এক অভ্যস্ত ছবি।
    কিন্তু তা বলে মৃতদেহ ভেলায় ভাসিয়ে শ্মশানে নিয়ে যাওয়া? মানবিকতার প্রশ্নে সেই দৃশ্যেই যেন ফুটে উঠছে বাস্তবের নির্মমতা।