
কমিকস বইয়ের ভিতরে লুকিয়ে ৪০ কোটি টাকা কোকেন পাচারের অভিযোগে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে এক যাত্রীকে আটক করে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স-এর আধিকারিকেরা। ডিআরআই সূত্রে জানানো হয়েছে, শুক্রবার দোহা থেকে বেঙ্গালুরুতে আসেন ওই যাত্রী।
তাঁর কাছে থেকে প্রায় সাড়ে চার কেজি কোকেন উদ্ধার হয়েছে। যার আন্তর্জাতিক বাজারদল ৪০ কোটি টাকা। ওই ব্যক্তিকে পরে মাদক নিয়ন্ত্রক আইনে গ্রেফতার করা হয়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত যাত্রী এই বিপুল টাকার মাদক কোথায় পাচার করছিলেন, তা জানার চেষ্টা চলছে। ধৃত যাত্রীকে জেরা করে মাদকপাচার চক্রের হদিস পেতে চাইছেন তদন্তকারীরা।







