গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National এয়ার ইন্ডিয়ার বিমানে বসেই মৃত্যু যাত্রীর

    এয়ার ইন্ডিয়ার বিমানে বসেই মৃত্যু যাত্রীর

    0
    118
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    এয়ার ইন্ডিয়ার বিমানে উদ্ধার হয়েছে এক যাত্রীর মৃতদেহ। শুক্রবার সকালে লখনউয়ে চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করলে বিষয়টি নজরে আসে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে । সূত্রে খবর, এয়ার ইন্ডিয়ার এআই২৮৪৫ লখনউ-তে ল্যান্ডিংয়ের  পর সবাই নেমে গেলেও নিজের আসনেই বসে ছিলেন আসিফুল্লাহ আনসারি।

    তাঁকে বারবার ডেকে সাড়া না মেলায়  বিমানে উপস্থিত চিকিত্সকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মনে করা হচ্ছে, মাঝ আকাশেই মৃত্যু হয়েছে  ওই ব্যক্তির। তবে ওই ব্যক্তির নাম ছাড়া বাকি কোনও তথ্য শুক্রবার দুপুর পর্যন্ত  জানাতে পারেননি এয়ার ইন্ডিয়ার কর্মীরা।