গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk যাত্রী দুর্ভোগ শিয়ালদহ সেকশনে, ট্রেন থেকে পড়ে মৃত যুবক

    যাত্রী দুর্ভোগ শিয়ালদহ সেকশনে, ট্রেন থেকে পড়ে মৃত যুবক

    0
    213
    JATRI DURVOG SEALDAH SECTION A TRAIN THEKE PORE MRITYO YUBOK
    JATRI DURVOG SEALDAH SECTION A TRAIN THEKE PORE MRITYO YUBOK

    ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়ে টিটাগড়ে যুবকের মৃত্যুতে উত্তেজনা ছড়িয়েছে। রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা।

    বছর ২২-র মহম্মদ আলি হাসান আনসারির বাড়ি টিটাগড়ের পুরানিবাজার এলাকায়। জানা গিয়েছে শুক্রবার সকালে শিয়ালদহ মেন শাখায় টিটাগড় ও খড়দহ স্টেশনের মাঝে ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে যান। গুরুতর জখম অবস্থায় বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য শিযালদহ ডিভিশনের একাধিক বাতিল হওয়ায় সকাল থেকেই চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে অফিস যাত্রীদের। বেশিরভাগ ট্রেন শিযালদহ পর্যন্ত না গিয়ে দমদম, দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাতায়াত করছে। আজমেঢ়, হাটেবাজারে, বালুরঘাট, আসানসোল এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনের বদলে কলকাতা স্টেশন থেকে ছাড়বে। ১২ বগির ট্রেন চালানোর পরিকাঠামো তৈরির জন্য রবিবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম।