
কেউ যাচ্ছেন চিকিৎসা করাতে, কেউ আবার স্রেফ ঘুরতে। সাঁতরাগাছিতে সিগন্যাল বিভ্রাটে মঙ্গলবারের পর বুধবারও ঠায় হাওড়ায় বসে যাত্রীরা। দক্ষিণ পূর্ব রেলের সাঁতরাগাছিকে প্রান্তিক স্টেশন হিসেবে গড়ে তুলতে ৩০ এপ্রিল থেকে ওই স্টেশনের রেল ইয়ার্ডে ব্যাপক রদবদল করা হচ্ছে।
ওই কাজের জন্য ৩০ এপ্রিল থেকে দুশোটিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে। বুধবারও বাতিল করা হয়েছে হাওড়া-দিঘা, পুরুলিয়া এক্সপ্রেস। সময়সূচি বদল করা হয়েছে বেশকিছু দূরপাল্লার ট্রেনেরও। আর তাতেই বিপাকে পড়েছেন যাত্রীরা।
রাত থেকে সকাল হলেও ট্রেনের দেখা পায়নি বলে অভিযোগ যাত্রীদের। যদিও রেলের দাবি আগের থেকে ট্রেন পরিষেবা কিছুটা স্বাভাবিক হয়েছে বুধবার। যেটুকু সমস্যা রয়েছে তা দ্রুত মেটানোর চেষ্টা চলছে।







