
একযাত্রীর মাথা থেকে ব্যাগ পড়ে যেতেই নিউদিল্লি স্টেশনে হুড়োহুড়ি, পদপিষ্টে ১৮ জনের মৃত্যু হয়েছে। সংসদে একথাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গত ফেব্রুয়ারি মাসে নিউদিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্টের ঘটনায় যাবতীয় দায় রেল যাত্রীদের উপরই চাপিয়ে দিয়েছে রেলমন্ত্রক।
সব দোষ সাধারণ যাত্রীদের। ঘটনার রাতে নিউদিল্লি স্টেশনে যাত্রীদের ভিড় বৃদ্ধি পাচ্ছিল ঠিকই। কিন্তু সেই ভিড় সামাল দেওয়ার ব্যবস্থা এবং পরিকাঠামো রেলের কাছে ছিল। ফুটওভার ব্রিজ দিয়ে যাতায়াতকারী অধিকাংশ যাত্রীর মাথায় ছিল বড় বড় মালপত্র। একজন যাত্রীর মাথা থেকে তা পড়ে যেতেই বিপষয়ের সূত্রপাত।
নিউদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় শুক্রবার সংসদে ঠিক এই তথ্যই দিয়েছে রেলমন্ত্রক। শুক্রবার রাজ্যসভায় নিউদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনা নিয়ে লিখিত প্রশ্ন করেছিলেন সমাজবাদী পার্টির সাংসদ রামজিলাল সুমন। তারই জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লিখিতভাবে রিপোর্টের বিস্তারিত তথ্য উল্লেখ করেছেন।








