গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Nadia পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ইতালি যোগ!

    পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ইতালি যোগ!

    0
    222
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে এবার ইতালি যোগ সামনে এসেছে। নদিয়ার চাকদা থেকে গ্রেফতার ধীরেন ঘোষকে জেরা করে এই তথ্য মিলেছে বলে লালবাজারের গোয়েন্দা বিভাগের খবর।
    ২০০৭ থেকে ১০ বছর ইতালিতে ছিলেন ধীরেন ঘোষ। অনেককে ইউরোপে যাওয়ার ব্যবস্থাও করেছেন তিনি। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম চক্রী মনোজ গুপ্তকে জেরা করে ধীরেনের খোঁজ পায় তদন্তকারী অফিসাররা। এরপরেই চাকদা থেকে গ্রেফতার করা হয় ধীরেনকে। এখনও পর্যন্ত পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ৮ জন গ্রেফতার হয়েছে। চাকদায় ধীরেনের বাড়ি থেকে বেশকিছু নথি, কেওয়াইসি উদ্ধার হয়েছে। ইতালি থেকে ফিরে আসার পর পাসপোর্ট জাল চক্রে যুক্ত হন ধীরেন ঘোষ।
    ইউরোপে যাওয়ার ভিসা পাইয়ে দেওয়ার কাজ করতেন তিনি। বাংলাদেশ থেকে কেউ ভারতে এসে তারপর বিদেশে যেতে চাইলে মিডলম্যান হিসেবে কাজ করতেন ধীরেন।