
অ্যাশেজ শুরুর আগে অস্ট্রেলিয়া দলে এবার বড় ধাক্কা। হ্যামস্ট্রিং চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন জশ হ্যাজলউড।
সিরিজের প্রথম ম্যাচে খেলার জন্য তাকে আগে ফিট ঘোষণা করা হলেও নতুন চোটের উদ্বেগ তাকে আবারও মাঠের বাইরে ঠেলে দিয়েছে।ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষণায় বলা হয়েছে, প্রাথমিক স্ক্যানে কোনো মাংসপেশির চোট ধরা পড়েনি।তবে ফলো-আপ ইমেজিংয়ে চোট নিশ্চিত হয়েছে।এর ফলে পার্থ স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড প্রথম টেস্টে খেলতে পারছেন না হ্যাজলউড। হ্যামস্ট্রিংয়ে ধারাবাহিক টান ও অস্বস্তি অনুভব করায় টিম ম্যানেজমেন্ট তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
হ্যাজলউডের চোটে ব্রেন্ডন ডগেটের অভিষেক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি অভিজ্ঞ মাইকেল নেসার দলে যোগ হয়েছেন।
