প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন কামিন্স

0
133
ছবি সৌজন্যে : এক্স

অনেকদিন ধরে চোটের কারণে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা।

অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, প্রায় এক সপ্তাহ আগেই বলেছিলেন,কামিন্সকে পুরোপুরি ফিট হতে চার সপ্তাহের মতো সময় লাগবে। দুর্ভাগ্যবশত সেই সময় শেষ হয়েছে। তবে এখনো খুব আশাবাদী—দ্বিতীয় টেস্টে তাকে পেতে পারেন।তবে,ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে ফেরার সুযোগ আছে অস্ট্রেলিয়ার সাদা জার্সির অধিনায়কের।আগামী ৪ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে ফিরতে প্যাট কামিন্স বোলিং শুরু করবেন বলে জানান অস্ট্রেলিয়ার কোচ, তার ফেরার সময়সীমা সবাই জানতে চায়,দ্বিতীয় টেস্টের আগে কি সম্ভব? এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে সে এই সপ্তাহে বোলিং শুরু করবে, এটিই সবচেয়ে বড় অগ্রগতি। এই ধাপটাই দরকার ছিল। আশা করছেন, ব্রিসবেনে তাকে পাবেন।কামিন্সের অনুপস্থিতিতে ইংল্যান্ডের পার্থে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।প্রথম টেস্টে কামিন্সের না খেলা অনেকটাই প্রত্যাশিতই ছিল।

সেপ্টেম্বরে তার পিঠে লাম্বার স্ট্রেস ইনজুরি ধরা পড়ার পর থেকেই তিনি বোলিংয়ে ফিরতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার পর ব্যথা অনুভব করায় গত কয়েক সপ্তাহ ধরেই মাঠের বাইরে ছিলেন অলরাউন্ডার প্যাট কামিন্স।