গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National রাজ ঠাকরেকে আছাড় মারার হুমকি নিশিকান্তর, পাল্টাও 

    রাজ ঠাকরেকে আছাড় মারার হুমকি নিশিকান্তর, পাল্টাও 

    0
    181
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    রাজ ঠাকরেকে আছড়ে মারার নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই মন্তব্যের নিন্দা করেছেন। এদিকে উদ্ধব ঠাকরে নিশিকান্তকে হায়না বলে তোপ দেগেছেন।
    বিতর্কের সূত্রপাত রাজ ঠাকরের একটি মন্তব্যকে ঘিরে। তিনি দলীয় কর্মীদের বলেছিলেন, যাঁরা মুম্বইয়ে থেকে মারাঠি ভাষায় কথা বলতে অপারগ হবেন তাঁদের মারধর করতে হবে। তবে সেই ঘটনার কোনও ভিডিও না তোলা হয়। এর জবাবে নিশিকান্ত এক্স হ্যান্ডলে একটি পোস্টে লেখেন, যাঁরা মুম্বইয়ের হিন্দিভাষীদের মারধর করছেন তাঁদের যদি সাহস থাকে তবে উর্দুভাষীদেরও মেরে দেখান।
    এই মন্তব্যের পরই উদ্ধব ঠাকরে পালটা দিয়েছেন। বিধান ভবনে বক্তব্য রাখার সময় তিনি বলেছেন, বিভাজিত করে শাসন করো চিরকালই বিজেপির নীতি। এদিকে নিশিকান্তর মন্তব্যের বিরুদ্ধেই থাকছেন দেবেন্দ্র ফড়নবিস।