বিপাকে পতঞ্জলি, জরিমানার ২৭৩ কোটি টাকা দিতেই হবে

0
167
ছবি সৌজন্যে : এক্স
যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদের জরিমানা মকুবের আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। জিএসটি আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ২৭৩ কোটি টাকার জরিমানার নোটিস পেয়েছিল। যার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেছিল পতঞ্জলি।
যদিও আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে জিএসটি আইনের ১২২ নম্বর ধারা অনুযায়ী ফৌজারি আদালতে বিচার ছাড়াই জরিমানা করা যায়।
বিচারপতি শেখর বি সরাফ এবং বিচারপতি বিপিনচন্দ্র দীক্ষিতের বেঞ্চ জানিয়েছে, জিএসটি আইনের ধারা স্পষ্টভাবে কর লঙ্ঘনের ক্ষেত্রে জারিমানা আরোপের জন্য প্রয়োজনীয় পদ্ধতি রয়েছে এবং সেই পদ্ধতি ফৌজদারি বিচার ব্যবস্থার থেকে আলাদা।