
চিকিৎসা গাফিলতিতে রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বারুইপুরের নার্সিংহোমে। এরপরই কার্যত বিক্ষোভ ফেটে পড়েন মৃতের আত্মীয়রা।
পুলিশ সূত্রে খবর, মৃত বছর ৫৪-র রমজান মণ্ডল সোনারপুর থানার দক্ষিন চৌহাটির বাসিন্দা তিনি।পরিবার সূত্রে খবর, রবিবার সকালে ডায়রিয়া জনিত সমস্যায় বারুইপুর রেল ওভার ব্রিজ সংলগ্ন একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি হন রমজান মণ্ডল। অভিযোগ সেখানে সঠিক চিকিৎসা না করে ফেলে রাখা হয় রোগীকে দীর্ঘক্ষণ। রবিবার সন্ধ্যায় জানানো হয় মারা গিয়েছেন রমজান। এরপরই পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন।
নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছবি সৌজন্যে : নিজস্ব
