রোগীমৃত্যু, ধুন্ধুমার মানিকচক হাসপাতাল   

0
200
ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে মালদার মানিকচক গ্রামীণ হাসপাতালে। এরপরই হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েছেন মৃতের আত্মীয়-পরিজন।
খবর পেয়ে পুলিশ পৌঁছলে বিক্ষোভকারীদের বচসা-ধাক্কাধাক্কি হয় মৃতের পরিবারের। পরিবারের দাবি, জ্বর নিয়ে বুধবার ভোরে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল মানিকচকের বড়বাগানের বাসিন্দা সফিকুল ইসলামকে। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালে ভুল চিকিৎসার কারণের বছর ৩৫-এর ওই রোগীর মৃত্যু হয়েছে। এই নিয়ে ধুন্ধুমার বাধে। তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে কী কারণে মৃত্যু, জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক।