
রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বেহালার এক নার্সিংহোমে। এরপরই মৃতের আত্মীয়রা হাসপাতালে বিক্ষোভ দেখিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবক বছর ২০-র অক্ষয় মণ্ডল।
জানা গিয়েছে, শুক্রবার রাত এগারোটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির বাসিন্দা অক্ষয় মণ্ডল’কে পেটের সমস্যা নিয়ে অ্যাম্বুলেন্সে করে কলকাতার কোন একটি সরকারি হাসপাতালে আসছিল। অভিযোগ সেই সময় অ্যাম্বুলেন্স চালক বেহালার এই নার্সিংহোমে নিয়ে আসে। পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে ডাক্তার চিকিৎসা করে নার্সিং হোম-এ। কিন্তু শনিবার সকাল থেকে কোনও ডাক্তার ছিল না বিকেল পাঁচটার সময় ডাক্তার আসে তার আগে-ই কুড়ি বছর বয়সী যুবক মারা যায়। বিনা চিকিৎসায়ই মৃত্যু হয়েছে যুবক-এর এমনি অভিযোগ পরিবার এর। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নার্সিং হোম চত্বরে। খবর দেওয়া বেহালা থানায়। বেহালা থানার পুলিশের ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এদিকে, ব্যান্ডেল ইএসআই হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতের নাম কিরণ দেবী সাউ। রোগীর আত্মীয়দের অভিযোগ, চিকিৎসা গফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে। চিকিৎসক, নার্সদের মৃত্যুর কারণ জিজ্ঞেস করতে গেলে তাঁদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। ঘাড় ধাক্কা দিয়ে ওয়ার্ড থেকে বের করে দেওয়া হয় তাঁদের।
