গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home South 24 Pgs চিকিৎসায় গাফিলতি রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ ক্যানিংয়ে

    চিকিৎসায় গাফিলতি রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ ক্যানিংয়ে

    0
    246
    ছবি সৌজন্যে : নিজস্ব
    চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে।
    অভিযোগ, রোগীর অবস্থার অবনতি হলেও, চিকিৎসকরা সাহায্যে আসেননি। সূত্রে খবর, গত ২৯ জুলাই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বাসন্তীর বাসিন্দা গৃহবধূ নূরভানু সর্দার। ঘটনার পরেই তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল ক্যানিং মহকুমা হাসপাতালে। পরিবারের দাবি, বৃহস্পতিবার থেকে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। বারবার নার্স, ডাক্তারদের ডাকলেও তাঁরা চিকিৎসার জন্য আসেননি রোগীকে দেখতে। শুক্রবার দুপুরে অবস্থা আরও খারাপ হলেও আসেননি চিকিৎসকরা।
    অভিযোগ, চিকিৎসককে ডাকতে গেলে রোগীর পরিবারকে উল্টোপাল্টা কথা বলা হয়। নরভানুর মৃত্যুর পরই হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর আত্মীয়রা। পরে হাসপাতালে পৌঁছে রোগীর পরিবারের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন ক্যানিং থানার পুলিশ।