পাটনায় ডাক্তারের মৃত্যু নিয়ে বিতর্ক

0
138
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
নিজের পাঠরত মেডিক্যাল কলেজে শয্যা না পেয়ে এক ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে জোর বিতক শুরু হয়ে গিয়েছে পাটনায়।
এই ঘটনায় পাটনার ইন্দিরা গান্ধী আয়ুবিজ্ঞান মেডিক্যাল কলেজের পড়ুয়াদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, মত ওই ডাক্তারি পড়ুয়ার নাম অভিনব পাণ্ডে। পাটনার হড়তালি মোড়ের কাছে দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। গুরুতর আহর অবস্থায় অভিনবকে তাঁরই মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। অভিযোগ হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকায় তাঁকে সেখানে ভর্তি করানো হয়নি। পরে পাটনারই অন্য একটি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হলে ততক্ষণে অনেক দেরী হয়ে গিয়েছে। বাঁচানো যায়নি অভিনবকে।
সহপাঠীর মৃত্যুর খবরে ধর্নায় বসেন অন্যান্য পড়ুয়ারা। হাসপাতাল কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তোলেন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।