গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National পাটনা খুন : পুলিশের গুলিতে জখম ২ দুষ্কৃতী, ধৃত আরও ১

    পাটনা খুন : পুলিশের গুলিতে জখম ২ দুষ্কৃতী, ধৃত আরও ১

    0
    165
    ছবি সৌজন্যে : এক্স
    পাটনার পারস হাসপাতালে গ্যাংস্টারকে খুনে অভিযুক্ত দুই দুষ্কৃতী আহত হয়েছে পুলিশের গুলিতে। গ্রেফতার করা হয়েছে আরও এক জনকে। এই তিন জনই পাটনার হাসপাতালের আইসিইউতে গুলি চালানোর ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, সোমবার বেশি রাতের দিকে আরায় একটি যৌথ অভিযান চালায় বিহার পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স এবং ভোজপুর জেলা পুলিশ।
    চন্দনের উপর হামলায় জড়িত দুষ্কৃতীদের মধ্যে কয়েক জন ওই এলাকায় লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্র মারফত খবর ছিল পুলিশের কাছে। সোমবার রাতে অভিযান শুরু করতেই পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায় দুষ্কৃতীদের। ওই সময় জখম হয় বলবন্ত কুমার সিং এবং রবিরঞ্জন কুমার সিং নামে দুই দুষ্কৃতী। গ্রেফতার হয় অভিষেক কুমার নামে এক দুষ্কৃতীও। তাদের থেকে দু’টি পিস্তল এবং একটি ম্যাগাজিন বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ সূত্রে খবর, জখম দুই দুষ্কৃতীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই কড়া পুলিশি নিরাপত্তায় তাদের চিকিৎসা চলছে।
    ১৭ জুলাই পাটনার পারস হাসপাতালের আইসিইউতে প্রবেশ করে গুলি করে গ্যাংস্টার চন্দন মিশ্রকে হত্যা করে দুষ্কৃতীরা। সম্প্রতি প্যারোলে মুক্তি পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ওই ঘটনায় ইতিমধ্যে কলকাতা থেকে বহুজনকে গ্রেফতার করেছে বিহার পুলিশ। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা-ও তদন্তের আওতায় রয়েছে।