সকালে বিস্ফোরণ, বিকেলে সেই পাটুলিতেই উদ্ধার আরও বোমা

0
136
সকালে বিস্ফোরণে জখম কিশোর, বিকেলে সেই পাটুলিতেই উদ্ধার হয়েছে আরও একটি বোমা। কয়েক ঘণ্টার ব্যবধানে ফের বোমা উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে।
সকালে পাটুলির ১১০ নম্বর ওয়ার্ডে মেলার মাঠে বোমা ফেটে জখম হয় এক কিশোর। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডিসি এসএসডি বিদিশা কলিতা। পুলিশ কুকুর নিয়ে এলাকায় তন্ন তন্ন করে বোমার খোঁজ চালানো হয়। এই ঘটনার কিছু পরে ওই এলাকার ঠিক উল্টো দিকে ১০১ নম্বর ওয়ার্ডে পাটুলি বি ব্লকে পার্কের পাশে বোমার মত কিছু পড়ে থাকতে দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেয়।
এরপর পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
ছবি  সৌজন্যে : নিজস্ব