গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata মণ্ডপ ভাঙল হাতিবাগানে, জলে ডুবে বহু প্যাণ্ডেল

    মণ্ডপ ভাঙল হাতিবাগানে, জলে ডুবে বহু প্যাণ্ডেল

    0
    110
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মণ্ডপ ভাঙল হাতিবাগানে, জলে ডুবে বহু প্যান্ডেল। উৎসবমুখী কলকাতায় করুণ ছবি সর্বত্র। বেশিরভাগ প্যান্ডেলের উদ্বোধন হয়ে গিয়েছে। যেগুলো বাকি রয়েছে, সেইসব বিগ বাজেটের পুজোগুলোর শেষমুহূর্তের প্রস্তুতি চলছে।

    তারমধ্যে প্রবল দুর্যোগে নাজেহার পুজো উদ্যোক্তারা। সন্তোষ মিত্র স্কোয়ার, চেতলা অগ্রণী, সিংহীপাক, টালা প্রত্যয়, শ্রীভূমি থেকে উল্টোডাঙা সংগ্রামী, চোরবাগানের মত নামকরা পুজো মণ্ডলের সামনে কোথাও হাঁটুসমান কোথাও আবার কোমর সমান।

    উদ্যোক্তারা বলছেন প্যান্ডেলের যেটুকু ক্ষতি হয়েছে তা সামাল দেওয়া যাবে, যদি আরও বৃষ্টি হয় সেক্ষেত্রে বিপদ আরও বাড়বে। তবে জমা জলের মধ্যেও মণ্ডপ দর্শনে খামতি নেই মানুষের মধ্যে। জল ঠেলেই শ্রীভূমি সহ কলকাতার অন্যান্য পুজো মণ্ডপে ঠাকুর দর্শন করেছেন মানুষজন।