এফআইআর খারিজে হাইকোর্টে পবিত্র

0
44
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

এফআইআর খারিজের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী কর। তাঁর বিরুদ্ধে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল।

এবার সেই মামলা খারিজের দাবিতে হাইকোর্টে গিয়েছেন তিনি। রক্ষাকবচেও আবেদন করেছেন পবিত্র কর। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেছেন তিনি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়। ২০২৩-এ পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রতীকে বয়াল গ্রাম পঞ্চায়েতের ভোটে জিতে পঞ্চায়েত সদস্য হন পবিত্র।

কিন্তু ভোটের মুখে হঠাৎ করেই ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন পবিত্র কর। তাঁকে নন্দীগ্রামের প্রার্থীও করে তৃণমূল।